আহত বর্ণমালা

শহীদ দিবস (মার্চ ২০১৮)

নাজমুছ - ছায়াদাত ( সবুজ )
  • 0
  • ২৩৯
আবার ফিরে এলো
আহত ফাগুন,
বনে বনে লাগলো
পলাশ আগুন ।
প্রভাত ফেরীতে তাই
গলা ছেড়ে গাই,
রফিক শফিক মোদের
আত্মার ভাই।
রাজপথ আজো কাঁদে
বোবা কান্নায়,
রক্ত যে লেগে আছে
পিছ মাখা গায় ।
নাগকেশরের বনে
তাই খুজে মরি মরি,
রক্ত ভেজা অ আ ক খ আমার-
প্রানের আহাজারি ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

২৭ ডিসেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৪৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬